বিনোদন

কাজের জন্য সেন্টুর জীবনে প্রথম পুরস্কার

আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’

চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে চারজন বক্তা উপস্থিত আছেন, একটি বড় পর্দায় নেতার ছবি দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অল্পদিনের ক্যারিয়ারে পুর্নজন্ম, বাংকার বয়, সাঁতাও, শুল্কপক্ষ, অ্যালেন স্বপনসহ বেশকিছু কনটেন্টে অভিনয় করে পরিচিতি পেয়েছেন আবদুল্লাহ আল সেন্টু। এবারই প্রথম তিনি নিজের কাজের জন্য সম্মানিত হলেন।

শনিবার রাতে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজিত আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে সেরা রাইজিং স্টার হিসেবে সেন্টুকে সম্মানিত করা হয়।

পুরস্কার নিতে স্টেজে উঠে আবেগে ভাসেন সেন্টু।

তিনি তার মাকে নিয়ে স্টেজে উঠে পুরস্কার গ্রহণ করে বলেন, এই মা আমাকে সেলাই মেশিন বিক্রি করে সাপোর্ট করেছেন। জীবনে এই প্রথম অভিনেতা হিসেবে সম্মানিত হলাম। আমি কৃতজ্ঞ সবার কাছে। ভালো কাজ করে যেতে চাই, ভালো মানুষ হতে চাই।

 

বিষয়:ওয়েব ফিল্ম চ্যানেল আই নাটক রাইজিং স্টার সিনেমা সেন্টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…