চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল জানুব: মুক্তো খোঁজা ঐতিহ্যের স্মৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

উঠছে ফুটবল মহাযজ্ঞের পর্দা। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, মাসব্যাপী ফিফা বিশ্বকাপ আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না স্বাগতিক কাতার। সোনালি ট্রফি সামনে রেখে আটটি ভেন্যুতে লড়বে ৩২ দল। বৈশ্বিক আসরটিতে সমর্থন, দল, প্রিয় খেলোয়াড়কে সাহস জোগাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ করছে লাখো ফুটবলপ্রেমী।

কোথায় কোথায় হবে হাসি-কান্না, রোমাঞ্চ-উন্মাদনার মঞ্চায়ন, কোথায় উচ্ছ্বাস সবুজ গালিচা পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে। সেসবের পরিচিতিতে এপর্বে থাকছে ফিফা বিশ্বকাপের অন্যতম ভেন্যু আল ওয়াকরাহের ‘আল জানুব স্টেডিয়াম’র কথা।

ফুটবলের শ্রেষ্ঠত্বের খোঁজে স্টেডিয়াম তৈরি করতে কাতার যে পরিমাণ অর্থ খরচ করেছে, তা খরচের দিক থেকে সবাইকে ছাড়িয়ে। ব্যয়বহুল আটটি স্টেডিয়ামের প্রত্যেকটিতেই কোনো না কোনো ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। আল জানুবও কাতারিদের ইতিহাসের কথা বলে। ডো-নৌকায় চড়ে যেমন মুক্তো খুঁজত তারা, তেমনি এই মাঠেই খোঁজা হবে ফুটবলের সেরাদের।

পারস্য উপসাগরে স্রোতের মধ্যে কেটে চলা ঐতিহ্যবাহী ডো-নৌকার আদলে গড়া হয়েছে অনিন্দ্য সুন্দর স্টেডিয়ামটি। নকশাতে ধরা পড়েছে ঢেউ খেলানো স্থাপত্যশৈলী। ডো-নৌকাটি উপসাগরীয় বাসিন্দারা মুক্তো খোঁজা ও মাছ ধরার কাজে ব্যবহার করত। বিশাল সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে খুঁজে আনা সেই সমৃদ্ধশালী ইতিহাসকে, সমুদ্রের দুঃসাহসী অভিযানকে আবারও সামনে আনতে তৈরি হয়েছে শক্তিশালী এই নকশা।

আল ওয়াকরাহের স্টেডিয়ামটি একেবারেই নতুন নয়। এখানে আগেও খেলা হয়েছিল। বিশ্বকাপ সামনে রেখে ভেন্যুটি বড় সংস্কারের মাঝ দিয়ে গেছে। মাঠটির ‘আল ওয়াকরাহ্’ নামও পাল্টে আল জানুব রাখা হয়েছে। ৪০ হাজার দর্শক একসঙ্গে দেখতে পারবেন খেলা। দর্শকরা পাবেন জাহাজে ভ্রমণের অনুভূতি। এছাড়াও মাঠ ও মাঠের বাইরে থাকবে সবধরনের আধুনিক সুবিধা।

Reneta

ফুটবল মহাযজ্ঞের মোট সাতটি ম্যাচ আয়োজন করবে আল জানুব। গ্রুপ পর্বের ৬টি ও শেষ ষোলোর একটি ম্যাচ। এখানে লড়বে ডারউইন নুনেজ-লুইস সুয়ারেজদের উরুগুয়ে, করিম বেনজেমা-কাইলিয়ান এমবাপেদের ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়াকেও আতিয়েথতা জানাবে সুন্দর স্টেডিয়ামটি।

ব্রিটিশ-ইরাকি স্থপতি জাহা হাদিদ মাঠটির নকশা করেছেন। রাজধানীর মধ্যভাগ থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৪ সালে কাজ শুরু করে ২০১৯ সালে শেষ করা হয়। নতুন করে নির্মাণে খরচ প্রায় ৬৫৬ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ শেষে স্টেডিয়ামটির আবারও সংস্কারের মাঝ দিয়ে যাবে, তখন দর্শক ধারণক্ষমতা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

আল জানুবের স্পোর্টস কমপ্লেক্সে মাল্টিপারপাস হল, সুইমিং পুল, স্পা ও সবুজ ছাদসহ শপিং সেন্টার রয়েছে। প্রবেশদ্বার ঢেকে রাখা হয়েছে সুন্দর গাছ দিয়ে। ভেন্যুটির হাতের নাগালে থাকছে বিয়ের হল, সাইকেল, ঘোড়দৌড় ও রানিং ট্র্যাক, রেস্টুরেন্ট ও অত্যাধুনিক জিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল জানুব স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022সেমিলিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT