বাংলাদেশ

সমন্বয়ক হাসনাতকে দেখতে সিএমএইচে ধর্ম উপদেষ্টা

রোগীর সাথে চিকিৎসক ও পরিবারের সদস্যরা সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোগীর সাথে দেখা করতে আসা ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসকের সাথে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজ দুপুরে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় উপদেষ্টা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন। তিনি তার জন্য দোয়া ও আশু রোগমুক্তি কামনা করেন।

পরে উপদেষ্টা হাসপাতালের চক্ষু ওয়ার্ডে যান এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সাথে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

এসময় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার সচিবালয়ের সামনে আনসারদের হামলায় হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হন।

বিষয়:ড. আ ফ  ম খালিদ হোসেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…