চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রাসা বিশুদ্ধ কুরআন চর্চার বাতিঘর: ধর্ম উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
মাদ্রাসা বিশুদ্ধ কুরআন চর্চার বাতিঘর: ধর্ম উপদেষ্টা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা বিশুদ্ধ কুরআন চর্চার বাতিঘর। এই বাতি যেন নিভে না যায়। এই বাতি যত জ্বলবে আমাদের সমাজটা ততবেশি বিশুদ্ধ হবে।

শুক্রবার সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর মুরাদাবাদে মারকাযুল কুরআন তা’লীমুদ্দীন নূরানী মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বিশুদ্ধ কুরআন মাদ্রাসা চালু রাখা অত্যন্ত জরুরি। শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করলে প্রতি হরফে আল্লাহ ১০টি নেকি দান করেন। আমাদের সমাজে বহু মানুষ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না। অশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করলে অর্থের বিকৃতি ঘটে। এতে পাপ হয়, কুরআন অভিশাপ দেয়। মুসলমানদেরকে কুরআনের অভিশাপ থেকে রক্ষা করার জন্য মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

Banglabid

নূরানী মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, নূরানী মাদ্রাসাগওলোতে বাংলা, ইংরেজি, গণিত প্রভৃতি বিষয়ের পাশাপাশি কুরআন শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা লাভের সুযোগ পায়।

যতবেশি নূরানী মাদ্রাসা চালু হবে আমাদের সমাজে ততবেশি বিশুদ্ধ কুরআন চর্চার প্রসার ঘটবে।
তিনি নূরানী মাদ্রাসাগুলোকে পৃষ্ঠপোষকতা করার জন্য সকলকে অনুরোধ জানান।

এ অনুষ্ঠানে মওলানা আব্দুর রহিম বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন উপস্থিত ছিলেন।

Reneta

পরে উপদেষ্টা মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসায় ৪৬তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতা করে। এখানে উপদেষ্টা কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. আ ফ  ম খালিদ হোসেনধর্ম উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT