চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে একযোগে ৭৪ ইউনিয়ন পরিষদের সচিবকে বদলি

এস কে রাসেল এস কে রাসেল
৬:২৫ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জে সরকারি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে কিশোরগঞ্জ জেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) জেলার স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের বরাতে জানা যায়, জেলার ১৩টি উপজেলায় মোট ১০৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ৭৪ জন সচিবকে এবার একযোগে বদলি করা হয়েছে, যা কিশোরগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের এ যাবতকালে একটি নজিরবিহীন উদ্যোগ।

Banglabid

মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, দীর্ঘ তিন বছর ধরে যেসব কর্মকর্তা একই কর্মস্থলে কর্মরত ছিলেন, শুধুমাত্র তাদেরকেই বদলি করা হয়েছে। কাজের গতি ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়, সংশ্লিষ্টদের ১২ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে, অন্যথায় তাদেরকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

বদলিকৃতদের মধ্যে অনেকেরই উপজেলাও পরিবর্তন করা হয়েছে। যেমন- পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সচিব রুমা হক বদলি হয়েছেন সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নে। সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের সচিব মো. রেজাউল করিম গেছেন মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নে। কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের সচিব মো. জাফর আলী বদলি হয়েছেন অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭৪ সচিবইউনিয়ন পরিষদকিশোরগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT