চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমা শেষ আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৪
ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A
বিশ্ব ইজতেমা মুসল্লিদের আখেরি মোনাজাতের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের নামাজের পর থেকেই ইজতেমা ময়দানে বাড়ছে ভিড়। মাঠে ঠাঁই না পেয়ে অনেকেই অবস্থান নিচ্ছেন আশপাশের সড়কে।

রোববার ১১ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে ইজতেমার এ পর্বের আখেরি মোনাজাত।

হেদায়েতি বয়ানের পর ইজতেমার শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শেষ হয়ে যাবে।

এর আগে শনিবার ইজতেমার ময়দানে সমবেত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে ইজতেমার শীর্ষ মুরুব্বিরা ইমান আমল ও দ্বীনের দাওয়াতে তাবলিগের ওপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।

শেষ পর্বের ইজতেমা ঘিরে গত শুক্রবার থেকে টঙ্গীর ইজতেমার ময়দান মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আজ আখেরি মোনাজাতে বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা শরিক হবেন। তারা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজের ইমানকে মজবুত করতে এবং দ্বীনের পথে থাকার জন্য পরম করুণাময়ের কাছে আকুতি জানাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজতেমা ৫৭তম আসরইজতেমা-২য় পর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT