চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব: বৃষ্টি ও শীতে ভোগান্তিতে মুসল্লিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা এলাকায় সকাল থেকে চলছে বৃষ্টি। বৃষ্টি আর শীতে চরম ভোগান্তিতে রয়েছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি।

রোববার থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি শরিক হয়েছেন। ইজতেমা উপলক্ষে টঙ্গী এলাকা জুড়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।

প্রথম পর্বের পর কোনো বিরতি ছাড়াই টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর থেকে তুরাগ তীরে চলছে আল্লাহু আল্লাহু জিকির।

কিন্তু রোববার সকাল থেকে আকাশ কালো করে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এক পর্যায়ে শীলাবৃষ্টিও হয়। একদিকে খোলা মাঠে তুমুল বৃষ্টি, অন্যদিকে ফাল্গুনের শুরুর তীব্র ঠাণ্ডা বাতাস – সব মিলিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের।

তাবলীগ জামাতের আলেমদের মূল বয়ান বাংলার পাশাপাশি আরবি, উর্দু, ইংরেজী ভাষায় অনুবাদের ব্যবস্থা রাখা হয়েছে। মহান আল্লাহ রব্বুল আল আমিনের সন্তুষ্টি লাভের আশায় প্রথম দিনেই ইজতেমায় শরিক হন কয়েক লাখ মুসল্লি।

প্রথম পর্বের মতো এ পর্বেও নিরাপত্তায় মোতায়েন আছে বিভিন্ন সংস্থার ১৫ হাজারের বেশী নিরাপত্তা কর্মী। নিরাপত্তার বাইরে ইজতেমা মাঠের আনুষঙ্গিক অন্যান্য বিষয় দেখভাল করছেন স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমাও দু’দিন ব্যাপী। আখেরি মোনাজাত সোমবার। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতও তুরাগ তীর থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

ট্যাগ: ইজতেমাইজতেমা-২য় পর্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ 

পরবর্তী

কুষ্টিয়ায় গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

পরবর্তী

কুষ্টিয়ায় গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

প্রথমবার নিজের সুরে গাইলেন রুনা লায়লা

সর্বশেষ

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT