বিনোদন

দ্বিতীয় অ্যালবাম রিলিজ উপলক্ষে অ্যাশেজের কনসার্ট

অ্যাশেজের কনসার্টে পারফর্ম করছে ব্যান্ডের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় অ্যালবাম রিলিজ উপলক্ষে অ্যাশেজের কনসার্টে পারফর্ম করছে ব্যান্ডের সদস্যরা, ব্যাকগ্রাউন্ডে আলো ও ভিজ্যুয়াল আর্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৪ সালে প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’ প্রকাশের প্রায় নয় বছর পর দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে এই সময়ের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। অ্যালবামের নাম ‘অন্তঃসারশূন্য’। নিজেদের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ উপলক্ষে দিনভর সলো কনসার্টের আয়োজন করছে ব্যান্ডটি।

শুক্রবার (১০ মার্চ) ফার্মগেটের কেআইবি মিলনায়তনে বেলা ২টায় শুরু হবে এ কনসার্ট। চলবে রাত ৮টা পর্যন্ত। ভক্তদের সঙ্গে ৬ ঘণ্টাব্যাপী মিট অ্যান্ড গ্রিটের আয়োজনের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অ্যাশেজ।

নতুন অ্যালবাম ও কনসার্ট নিয়ে অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘‌‌আমাদের অন্তঃসারশূন্য অ্যালবামটা ১০ মার্চ প্রকাশ হতে যাচ্ছে। নয় বছর পর আমরা নতুন অ্যালবামটা আনতে যাচ্ছি। এ উপলক্ষে আমাদের ফ্যানদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট সেশন করছি। আমরা আগে কখনই এটা করিনি। এছাড়া আমরা সোলো কনসার্ট করতে যাচ্ছি, যেখানে প্রায় ২০টা গান পারফর্ম করব।’

৬ ঘণ্টাব্যাপী এই আয়োজনে বিকেল ৪টায় অ্যাশেজ তাদের দ্বিতীয় অ্যালবাম ‘অন্তঃসারশূন্য’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।

বিষয়:অ্যালবাম অ্যাশেজ কনসার্ট ছারপোকা ব্যান্ড সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…