চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে সাগর-হিমেলের ইতিহাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ইতিহাস গড়েছেন বাংলাদেশের অলিম্পিয়ান সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। ৩৭ বছর পর বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন এ সাঁতারুরা। তাদের মোট সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।

মাহফিজুর রহমান সাগর অলিম্পিকে বাংলাদেশের দুইবারের পতাকা বহনকারী অ্যাথলেট। তার বাড়ি পাবনা জেলায়। ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া বাংলাদেশের অপর সাঁতারু নাজমুল হক হিমেল। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলিতে। তারা দুজনই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক শিক্ষার্থী।

যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করা আটলান্টিক মহাসাগরের এই চ্যানেল অতিক্রমের শুরুটা হয় যুক্তরাজ্যের ডোভারে শেক্‌সপিয়ার বিচ থেকে। সেখান থেকে সাঁতার শুরু করে ৩৭ কিলোমিটার দূরে ফ্রান্সের কাপ গ্রিস বিচে গিয়ে শেষ হয় তাদের যাত্রা। তাদের এ সাঁতারে ভারতের আরও দুই সাঁতারু ছিলেন।

এর আগে ইংলিশ আবহাওয়ায় কয়েকদিন অনুশীলনও করেন সাগর-হিমেল। তবে বৈরী আবহাওয়ার কারণে কয়েকবার তাদের সময় পরিবর্তন করতে হয়েছিল। পরে বাংলাদেশ সময় সোমবার রাতে তাদের যাত্রা শুরু হয়।

৬৭ বছর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস। ছয়বার এ চ্যানেল পাড়ি দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান কিংবদন্তি এ সাঁতারু। তার দেখানো পথ অনুসরণ করেন আব্দুল মালেক ও মোশাররফ হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ চ্যানেলফ্রান্সবিকেএসপিযুক্তরাজ্যলিড স্পোর্টসসাগরহিমেল
শেয়ারTweetPin

সর্বশেষ

কৌশলগত কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই মুরাদ

এপ্রিল ২৭, ২০২৬

বাফুফের অধীনে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল ট্রায়াল

এপ্রিল ২৭, ২০২৬

‘ফিউচার স্টারস’ নামে ফিরল বল বয় সংস্কৃতি

এপ্রিল ২৭, ২০২৬

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ তালিকা দিল ইরান

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT