চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটিশ বোর্ডের বিরুদ্ধে বর্ণবাদের ৪৪৮ প্রমাণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট স্কটল্যান্ডের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ওঠায় স্কটিশ বোর্ডের সব কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। তাতেও থামছে না ঝড়। এবার জানা গেল আরও ভয়াবহ তথ্য। বোর্ডটির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের প্রমাণ পাওয়া গেছে। স্বাধীন তদন্ত বিভাগের হাতে এসেছে তাদের বর্ণবাদ সংক্রান্ত ৪৪৮টি উদাহরণ।

তদন্তে উঠে এসেছে, যারা বর্ণবাদের কারণে তৈরি হওয়া সমস্যাগুলো সামনে এনেছিলেন তাদের উপেক্ষা করা হয়েছিল এবং জাতিগতভাবে ক্ষুদ্র আগ্রাসনের সংস্কৃতি বিকাশের অনুমতি দেয়া হয়েছিল।

পর্যালোচনার অংশ হিসেবে একটি বেনামি জরিপ করা হয়েছিল। যার মধ্যে ৬২ শতাংশ ব্যক্তি প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তারা বর্ণবাদ-বৈষম্য বা বৈষম্যের ঘটনার শিকার হয়েছেন। তারা নিজেরাই দেখেছেন বা তাদের কাছে অভিযোগ এসেছে।

স্কটল্যান্ডের সর্বকালের সেরা উইকেট শিকারী মজিদ হক ক্রিকেট স্কটল্যান্ডকে ‘প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবাদী’ বলে অভিযোগ করার পর সংস্থাটির সব পরিচালক একযোগে পদত্যাগ করেন একদিন আগে।

রোববার বোর্ডের পরিচালকরা অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। বর্ণবাদ বা অন্য যেকোনো ধরনের বৈষম্যের শিকার হওয়া ব্যক্তিদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েও বিবৃতি দিয়েছে বোর্ডটি।

গত বছরের নভেম্বরে স্কটিশ অফস্পিনার মজিদ ক্যারিয়ারজুড়ে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন প্রথমবার। গায়ের রঙের কারণে বর্ণবাদের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন তার সতীর্থ কাসিম শেখও।

Reneta

মজিদ খেলোয়াড়-কোচসহ আরও অনেকের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছিলেন। তার অভিযোগের প্রেক্ষিতে একটি স্বাধীন তদন্ত বিভাগ সোমবার তদন্তের ফল জানাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট স্কটল্যান্ডমজিদলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT