চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিওপিডি ব্যবস্থাপনা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

জাহিদ রহমান জাহিদ রহমান
৪:২০ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৫
স্বাস্থ্য
A A
বিশেষজ্ঞরা সিওপিডি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

বিশ্ব সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল-এর উদ্যোগে কলেজের নিউক্লিয়াস অডিটোরিয়ামে এক সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেশের প্রখ্যাত বক্ষব্যধি বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ রাশেদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রাসেল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল-এর পরিচালক প্রফেসর ডা. মাহফুজুর রহমান এবং অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মাহফুজুল ইসলাম।

Banglabid

প্রফেসর ডা. রাশেদুল হাসান সিওপিডি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এ্যাজমা চিকিৎসার পাশাপাশি এর প্রতিরোধে চিকিৎসা পরবর্তী ব্যায়ামের উপর গুরুত্ব আরোপ করেন।  সিওপিডি রোগীদের ঘুমের বা হৃদরোগ জনিত অন্য জটিলতা থাকলে তারও যথাযথ চিকিৎসা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

সিওপিডি চিকিৎসায় চিকিৎসকদের আরো বেশি বাস্তবমুখী প্রশিক্ষণের নমুনা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ইঞ্জিনিয়াস হেলথ প্রতিষ্ঠা করে আপনার ফুসফুসের পরিপূর্ণ যত্নের জন্য একটি ওয়ান স্টপ সেন্টার করেছি যেখানে ফুসফুসের চিকিৎসার পাশাপাশি ফুসফুসের রিহ্যাবিলিটেশন করছি। এর সেবা দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছি।’

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রাসেল কবির বলেন, সিওপিডি একটি নিয়ন্ত্রণযাগ্য রোগ, তবে এর জন্য প্রয়োজন যথাযথ সচেতনতা ও চিকিৎসা। আজকের এই আয়োজন সেই সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Reneta

অনুষ্ঠানে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর অধ্যাপক, চিকিৎসক ও শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা সিওপিডি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওয়ান স্টপ রিসপিরিটারি সেন্টার এর উদ্দোক্তারা আরো জানান, ভবিষ্যতেও তারা স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং সমাজে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাবে।

সায়েন্টিফিক সেমিনারের সহযোগী ছিল আলায়েন্স হাসপাতাল, ইনজিনিয়াস হেলথ কেয়ার লি. এবং ইন্সটিটিউট অব চেস্ট ডিসিসেজ ম্যানেজমেন্ট আন্ড রিচার্স এর সমন্বয়ে গঠিত ওয়ান স্টপ রেস্পিরেটরি সেন্টার। সেমিনার আয়োজনে পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সায়েন্টিফিক সেমিনারসিওপিডি ব্যবস্থাপনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT