চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পুষ্টি সপ্তাহে প্রবীণদের পুষ্টি নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর যৌথ উদ্যোগে রাজধানীর মহাখালীতে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ এপ্রিল আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘গেরিয়াট্রিক নিউট্রিশন: এন আপডেট’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. সায়েদুল আরেফিন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট-এর পরিচালক।

কিনোট বক্তা তার উপস্থাপনায় প্রবীণদের পুষ্টি চাহিদা, সামাজিক দৃষ্টিভঙ্গি, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, প্রবীণদের সুস্থতা নিশ্চিত করতে দৈনন্দিন খাদ্যের পাশাপাশি প্রয়োজনে মানসম্মত পুষ্টি সম্পূরক গ্রহণ করা যেতে পারে। একই সঙ্গে নিয়মিত ব্যায়াম ও মানসিক স্বাস্থ্যের গুরুত্বও তুলে ধরেন তিনি।

Banglabid

সেমিনারে ডা. জেবা মাহমুদ বলেন, আমাদের দেশে প্রবীণদের স্বাস্থ্য বিশেষ করে পুষ্টির বিষয়টি খুবই উপেক্ষিত । যারা এক সময় সংসারে, সমাজে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন আজ যেন তারা ঝড়া পাতার থেকেও নগণ্য, অবহেলিত । এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যাপক সচেতনতা তৈরী করা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন ।

এছাড়া অধ্যাপক ডা. খোরশেদ জাহান, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ও নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা, প্রবীণদের স্বাস্থ্য সমস্যা প্রসঙ্গে উল্লেখ করেন যে— প্রয়োজনীয় পুষ্টির যোগান ও স্বাস্থ্য পরিচর্যার মাধ্যমে প্রবীণদের সুস্থ,সবল দীর্ঘজীবন নিশ্চিতকরণে আমাদের সবারই সক্রিয় ভূমিকা রাখা উচিত । উন্নত বিশ্বে অনেক আগে থেকেই এ বিষয়গুলো নিয়ে গবেষণা চলে আসছে, বাংলাদেশেও এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন ।

অর্গানিক নিউট্রিশন লিমিটেড এর নির্বাহী পরিচালক অরুন কুমার মন্ডল তার আলোচনায় উল্লেখ করেন যে, আমাদের শ্রদ্ধেয় প্রবীনদের যদি সঠিক নিরাপদ পুষ্টির যথাযথ যোগান দেয়া যায় তা হলে তারা ক্রনিক রোগব্যাধিতে কম আক্রান্ত হবেন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন । যা আমাদের সামাজিক, আর্থিক উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখবে । তিনি আরও উল্লেখ করেন যে, অর্গানিক নিউট্রিশন দেশের মানুষ যেন দূষণ মুক্ত নিরাপদ খাদ্য ও পুষ্টি পায় সে বিষয়ে কাজ করে যাচ্ছে ।

Reneta

সেমিনারে মো. রওশন কবির মত দেন, এ ধরনের পুষ্টিবিষয়ক সেমিনার জেলা ও উপজেলা পর্যায়েও আয়োজন করা উচিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. ইউনুস আলী। তিনি বলেন, প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করা জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এন আপডেটগেরিয়াট্রিক নিউট্রিশনজনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানজাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক নিউট্রিশন লিমিটেডসায়েন্টিফিক সেমিনার
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘ওপেক’ ও ‘ওপেক প্লাস’ থেকে বেরিয়ে গেল আরব আমিরাত

পরবর্তী

ফিরছে বক্স অফিস কাঁপানো ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল

পরবর্তী

ফিরছে বক্স অফিস কাঁপানো ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে রোটারি ক্লাব

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT