চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিরক্ষা-খরচ নিয়ে ট্রাম্পের প্রস্তাব খারিজ শলৎসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিনেতা ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব খারিজ করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। তিনি বলেছেন, জার্মানির ক্ষেত্রে জিডিপির পাঁচ শতাংশ খরচ করা মানে প্রতিরক্ষায় ২০ হাজার কোটি ইউরো খরচ করা। জার্মানির ফেডারেল বাজেটই ৫০ হাজার কোটি ইউরো হয় না।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডয়চে ভেলে এর প্রতিবেদনে বলা হয়, সোমবার পশ্চিম জার্মানিতে একটি নির্বাচনী ইভেন্টে তিনি এসব কথা বলেন।

শলৎস বলেন, প্রচুর কর বাড়িয়ে বা অন্য সব খরচ ছাঁটাই করে প্রতিরক্ষাখাতে খরচ বাড়াতে হবে। কিন্তু অন্য সব খাতে খরচ করা জার্মানির জন্য খুব জরুরি। আমি কখনই পেনশন কমাব না, স্থানীয় সরকার বা যানবাহন পরিকাঠামোর জন্য খরচ ছাঁটাই করব না।

Banglabid

শলৎস জানান, গতবছর জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষায় খরচ করা হয়েছিল। ঠান্ডা যুদ্ধের পর এই প্রথমবার জার্মানি প্রতিরক্ষায় জিডিপির দুই শতাংশ অর্থ খরচ করলো। এই খরচ বহাল রাখা হবে বলে শলৎস জানিয়েছেন।

তিনি বলেন, যারা জিডিপির দুই শতাংশের বেশি অর্থ খরচ করার প্রস্তাব দিচ্ছেন, তারা এটাও জানান, ওই অর্থ কোথা থেকে পাওয়া যাবে?

নতুন বছর উদযাপন fireworks, রাজধানীর আকাশে রঙিন আতশবাজি. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জর্মানির পার্লামেন্টে শলৎস জানিয়েছিলেন, জার্মানির সেনা বাহিনীর জন্য তিনি ১০ হাজার কোটি ইউরোর বিশেষ তহবিল তৈরি করবেন। কিন্তু বাজেট পরিস্থিতি ও ঘাটতি নিয়ে কড়া সাংবিধানিক নিয়মের মধ্যে পড়ে শলৎস তা করতে পারেননি।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য
শলৎস এই কথা বললেও জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ও তার দলের নেতা বরিস পিস্টোরিয়াস বলেন, সেনাবাহিনীর জন্য খরচ বাড়ানো উচিত।

ইউক্রেনের হাতে অত্যাধুনিক কামান তুলে দেয়া উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী দিনে সেনার ক্ষমতা বাড়ানোকেই আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমরা ২০২৫ সালে এই প্রবণতা বজায় রাখব। আমরা জানি, তার পরের বছরগুলোতে আমাদের প্রতিরক্ষায় আরো বিনিয়োগ করতে হবে। জিডিপির দুই শতাংশ দিয়ে তা শুরু হয়েছে। সেটা আরো বাড়াতে হবে।

অন্য ন্যাটো দেশ কতটা খরচ করছে
রাশিয়ার প্রতিবেশী দেশ পোল্যান্ড ২০২৪ সালে তাদের জিডিপির চার দশমিক দুই শতাংশ প্রতিরক্ষায় খরচ করেছে। এস্তোনিয়া জিডিপির তিন দশমিক চার, লাটভিয়া তিন দশমিক ১৫, লিথুয়ানিয়া দুই দশমিক ৮৫, ফিনল্যান্ড দুই দশমিক ৪১ শতাংশ অর্থ প্রতিরক্ষায় খরচ করে।

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষাখাতে খরচ করে তিন দশমিক ৩৭ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পের প্রস্তাব খারিজপ্রতিরক্ষা-খরচ নিয়ে ট্রাম্পের প্রস্তাবমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়েতে বাংলাদেশ থেকে আরও জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

পরবর্তী

লা লিগা-স্পেন ফেডারেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বার্সার

পরবর্তী
Barcelona player with serious expression during match, coach in background. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগা-স্পেন ফেডারেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বার্সার

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনা কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত পরিস্থিতি এখন স্থিতিশীল আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন ৫১ লাখ মানুষকে দুই ডোজ কলেরার টিকা দিচ্ছে সরকার?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT