ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জেল হাজতে

A man in a light-colored shirt standing outdoors at night, with plants and a building in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
মাগুরার শ্রীপুর উপজেলার সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ওই বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক কে এম রোকন উজ-জামান সুইটকে জেল হাজতে পাঠিয়েছে মাগুরা আদালত। ঘটনার পর একদিন আত্মগোপন থেকে গতকাল রাতে বিদ্যালয়ে ঢুকে নিজের কক্ষের তালা ভেঙ্গে জিনিসপত্র বের করার সময় পুলিশের হাতে আটক হন তিনি।
আজ ১৬ অক্টোবর সোমবার দুপুরে মাগুরার বিচারিক আদলতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। শনিবার বিকেলে বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক কে এম রোকন উজ-জামান ওরফে সুইট অষ্টম শ্রেনীর এক ছাত্রীর শ্লীলতাহানি করে। পরদিন রোববার দুপুরে শিক্ষার্থীরা বিচার চেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মর্তা (ইউএনও) মমতাজ মহলের কাছে লিখিত অভিযোগ দেয়।
তাদের অভিযোগের প্রেক্ষিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মর্তা (ইউএনও) মমতাজ মহলের নির্দেশে শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডুকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।






