চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ২৯, জুন ২০২৬
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় এক নারী পর্যটককে শ্লীলতাহানি, ঘটনার ভিডিও ধারণ এবং স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি রিসোর্টের ব্যবস্থাপকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মাতামুহুরী রিভার সাইড রিসোর্ট’-এর ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) এবং তার সহযোগী মো. হৃদয় (২৮)।

Banglabid

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে অভিযোগে উল্লেখ করা স্বর্ণালংকার এবং ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন তিনজন পর্যটক মাতামুহুরী নদীতে নৌভ্রমণে বের হন। যাত্রাপথে এক নারী পর্যটক অসুস্থ হয়ে পড়লে বিশ্রামের জন্য তারা মানিকপুর এলাকার ‘মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে’ যান।

অভিযোগে বলা হয়, কক্ষে প্রবেশের পর ব্যবস্থাপক ও তার সহযোগী বাইরে থেকে দরজা আটকে দেন। পরে আরও কয়েকজনকে নিয়ে কক্ষে প্রবেশ করে পর্যটকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগী পর্যটকদের অভিযোগ, ওই সময় নারী পর্যটককে শ্লীলতাহানি করা হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়। এছাড়া তার কানের দুল, ব্যাগে থাকা ৪৮ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্টে থাকা এক হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পর্যটকদের একজন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে লামা থানায় মামলা দায়ের করেন।

Reneta

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইসার হামিদ বলেন, মামলার এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে। একই সঙ্গে মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযোগগ্রেপ্তারনারী পর্যটকশ্লীলতাহানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম রাউন্ড শেষে চ্যানেল আই বিশ্বকাপ টিম কাকে চ্যাম্পিয়ন দেখছে?

পরবর্তী

তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন

পরবর্তী

তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন

অর্থ বিল পাস, বাড়ল করমুক্ত আয়ের সীমা; প্রত্যাহার হলো কয়েকটি প্রস্তাব

সর্বশেষ

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT