চুয়াডাঙ্গা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

বিষন্ন পরিবারের সদস্যরা ট্রাকের দুর্ঘটনায় নিহতের শোক প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করছে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (১৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রোয়াকুলি নামক স্থানে এ ঘটনা ঘটে।

আয়ান উপজেলার রোয়াকুলি স্কুল পাড়ার ওল্টুর ছেলে। সে রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটনার সময় আয়ান স্থানীয় বদরগঞ্জ মোড়ের সেলুন থেকে চুল কাটিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। রোয়াকুলি বটতলায় পৌঁছালে বালিবোঝাই একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

বিষয়:চুয়াডাঙ্গা
প্রতিবেদক

রাজীব হাসান কচি

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…