ফুটবল

মেসি-ডি মারিয়াকে বিশ্রাম দিলেন স্কালোনি

আর্জেন্টিনা দলের দুই ফুটবল খেলোয়াড় মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ধরুন আপনাকে এক লাইনে সংজ্ঞায়িত করতে বলা হলো, ফুটবল খেলাটা আসলে কী? উত্তর কী হতে পারে! আত্নত্যাগ  যেখানে আপনি নিজে গোল দিতে পারলেও পরিস্থিতি বিবেচনায় টিম মেইটকে গোলের সুযোগ করে দিলেন। কিংবা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা তৈরি করে নেওয়া অথবা মাঠের বাইরে পুরো দলের সাথে বন্ধুত্বের সংমিশ্রণ। অর্থাৎ, ফুটবল মানে হলো আত্নত্যাগ, উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং মাঠের বাইরের বন্ধুত্বের একটি সংমিশ্রণ। আর্জেন্টিনা ফুটবল দলের দুই মহাতারকা কিংবা প্রাণভোমরা যাই বলুন, মেসি এবং ডি মারিয়া এই প্রতিটি গুণেই গুণান্বিত।  তারা কত কত ম্যাচ জিতিয়েছেন এবং দলের মোমেন্টাম চেইঞ্জ করে দিয়েছেন তা হয়তো সংখ্যায় হিসেব করা যাবে না।  তাদের ঘিরেই এবার বিশ্বকাপ জয়ে স্বপ্ন দেখছে ল্যাটিন আমেরিকার দেশটি।

বিষয়:কাতার বিশ্বকাপ কাতার বিশ্বকাপ ২০২২ কাতার বিশ্বকাপ-2022 ডি মারিয়া ফিফা বিশ্বকাপ ভিডিও লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…