চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

রুমন রেজা রুমন রেজা
১০:৪৫ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৫
জনপদ, নারায়ণগঞ্জ
A A
নাগরপুর সদর মডেল থানার প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় একটি ফ্ল্যাট থেকে উৎপল রায় নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার মধ্যরাতে টানবাজারে সাহাপাড়ায় একটি ৭তলা ভবনের চতুর্থতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই বাড়ির নিরাপত্তা প্রহরী ও ফ্ল্যাটের গৃহকর্মী।

নিহত ৬২ বছর বয়সী উৎপল রায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি চিকিৎসক ছোট ছেলেকে নিয়ে সাহাপাড়ার ওই ফ্ল্যাট ভাড়া থাকতেন।

পুলিশ ও ওই বাড়ির লোকজন জানান, সোমবার সন্ধ্যায় ফ্ল্যাটে একাই ছিলেন উৎপল রায়। রাত নয়টায় ওই ফ্ল্যাট থেকে গৃহকর্মীকে বাইরে বেড়িয়ে যেতে দেখা যায়।

পরে নিহতের ছেলে উজ্জ্বল রায় কাজ শেষে বাড়ি ফিরে দরজা ভেঙে ভেতরে গিয়ে তার বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পরে থাকতে দেখে পুলিশে খবর দেন। এর পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জামাল উদ্দিন জানান, দুষ্কৃতকারীরা ওই ফ্ল্যাটের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণের অলংকারসহ টাকা নিয়ে গেছে। পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ওই এনজিও কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

সংশোধনী: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা ছিলেন না মৃত উদ্ধার হওয়া বৃদ্ধ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরদেহ উদ্ধারসেভ দ্য চিলড্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT