চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ শুরুর আগেই সৌদিতে তুর্কি সুপার কাপের ফাইনাল বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সৌদি আরবে তুরস্কের জাতীয় সঙ্গীত বাজাতে বাধা এবং আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের স্লোগান সংবলিত টি-শার্ট পরতে না দেয়ার অভিযোগে তুর্কি সুপার কাপ ফাইনাল ম্যাচ স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ম্যাচ কবে হবে, তা এখনো জানায়নি তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

রিয়াদে শুক্রবার আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে গড়ানোর কথা ছিল গ্যালাতাসারে ও ফেনারবাচের মধ্যকার তুর্কি সুপার কাপ ফাইনাল। দীর্ঘকাল ধরে দেশটির ঘরোয়া দুই ফুটবল টুর্নামেন্ট তুর্কি সুপার লিগ ও তুর্কি কাপের চ্যাম্পিয়ন দুই দল নিয়ে এক ম্যাচের তুর্কি সুপার কাপ আয়োজিত হয়ে আসছে।

সুপার কাপের ৫০তম আসরের ফাইনাল ম্যাচটি বেশির ভাগ সময়ে তুরস্কের মাঠে হলেও তিনবার জার্মানি ও একবার কাতারে অনুষ্ঠিত হয়েছিল। এবারই প্রথম আয়োজন করা হয় সৌদি আরবে।

তুর্কির বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপের সময় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা, মোস্তফা কামাল আতাতুর্কের বিখ্যাত স্লোগান ‘ঘরে শান্তি থাকলে বাইরেও শান্তি’ সংবলিত টি-শার্ট পরতে বারণ করা হয়। এমনকি মাঠে জাতীয় সঙ্গীত গাইতে না দেয়া এবং দর্শকদের তুরস্কের জাতীয় পতাকা নিয়েও স্টেডিয়ামে ঢুকতে দেয়নি আয়োজকরা।

তবে আয়োজকদের দাবি, ক্লাব দুটি ম্যাচের নিয়মকানুন মানেনি। বিবৃতিতে আয়োজক কমিটি জানায়, ‘আমরা আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী যথাসময়ে ম্যাচ আয়োজনের অপেক্ষায় ছিলাম। নিয়মে স্পষ্টভাবে উল্লেখ আছে, মাঠে কোনো স্লোগান ব্যবহার করা যাবে না। ম্যাচ আয়োজনের প্রস্তুতিমূলক বৈঠকেও তুর্কি ফুটবল ফেডারেশনের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।’

গণমাধ্যমের প্রতিবেদনের উঠে এসেছে, ফাইনাল ম্যাচে তুরস্কের জাতীয় সঙ্গীত পরিবেশনের অনুমতি ছিল না। কিন্তু দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) সেখানে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সিদ্ধান্ত নেয়।

Reneta

ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনর্গঠিত হচ্ছে। চলতি বছরের জুলাইয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সৌদি আরব সফরে যান।

এর আগে ২০১৮ সালে তুরস্কের সৌদি কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় দুই দেশের মধ্যকার সম্পর্কে ফাটল ধরেছিল। ২০২১ সালে খাশোগিকে হত্যার জন্য সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ দিন সালমানকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামাল খাশোগিটিএফএফতুরস্কতুর্কিলিড স্পোর্টসসুপার কাপ ফাইনালসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT