চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমরাহ পালনে আগ্রহীদের বড় সুখবর দিল সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যেসকল মুসল্লি ওমরাহ পালন করতে আগহী তাদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ওমরাহ পালনের জন্য নির্দিষ্ট ক্যাটাগরির ভিসার প্রয়োজন হবে না। যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই ওমরাহ পালন করা যাবে। 

গালফ নিউজ জানিয়েছে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে বলেছে, যেকোন স্থান থেকে এবং যেকোনো ভিসায় দেশটিতে অবস্থানকারীরা স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন করতে পারবে। মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম এবং ই-ভিসাসহ সমস্ত ভিসাধারীরা এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন।

দেশটিতে ওমরাহ পালনের জন্য নুসুক অ্যাপ ব্যবহার করে অনুমতি নিতে এবং ইসলামের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে আচার অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় মেনে চলতে আগ্রহীদের অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।নুসুক প্ল্যাটফর্মটি মুসলিমদের জন্য আবাসন ব্যবস্থাসহ আনুষাঙ্গিক আরও বেশকিছু বিষয়ে অনুমতি ও সেবা দিয়ে থাকে।

সাম্প্রতিক মাসগুলোতে দেশটি বিদেশি মুসলমানদের ওমরাহ পালনে সৌদিতে আসার জন্য অনেক সুবিধা চালু করেছে। যার মধ্যে অন্যতম হলো, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা, স্থল-জল ও আকাশপথে সৌদিতে প্রবেশের অনুমতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরাহভিসাসৌদি আরওহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT