চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৩৪ বিশ্বকাপ আয়োজনের পথ পরিষ্কার সৌদি আরবের 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ট্রফি হাতে দুই বাংলাদেশি সমর্থক, উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড খুলে ফুটবলে বিনিয়োগ করে চলেছে সৌদি আরব। উদ্দেশ্য ছিল ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়া। প্রথমে ২০৩০ বিশ্বকাপের বিড ধরার কথা শোনা গেলেও ২০৩৪ পুরুষ আসরের বিশ্বকাপের জন্য বিড ধরে মধ্যপ্রাচ্যের দেশটি। তাতেই বিশ্বকাপ আয়োজনে পরিকল্পনা পূর্ণ হতে চলেছে তাদের। ২০৩৪ বিশ্বকাপের বিড থেকে সরে গেছে অস্ট্রেলিয়া। ফলে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেতে চলেছে সৌদি আরব।

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরবের সঙ্গে বিড ধরেছিল অস্ট্রেলিয়া। কিন্তু মঙ্গলবার ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতি দিয়ে বিড থেকে নাম প্রত্যাহার করে নেয়ার কথা জানায়। বলেছে, ‘২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের বিডে আমরা অংশ নিচ্ছি না। এ বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছি।’ তারা বিড থেকে সরে আসায় প্রতিদ্বন্দ্বীতা করা সৌদি আরব এখন বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেতে চলেছে।

২০২২ সালের বিশ্বকাপ হয়েছে কাতারে। ২০২৬ সালের বিশ্বকাপ হবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায়। এরপর ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। ওই হিসেবে ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়া ও ওশেনিয়া মহাদেশে হবে বলে জানিয়েছিল ফিফা।

এর আগে এক নীতিমালায় ফিফা বলেছিল, এএফসি এবং ওএফসি সদস্য দেশগুলো ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে বিড করতে পারবে। সে হিসেবে অস্ট্রেলিয়া ও সৌদি সেই নীতিমালা মেনে বিড ধরার ঘোষণা দিয়েছিল। কিন্তু ফিফার দেওয়া ডেডলাইন (চূড়ান্ত সময়সীমা) শেষ হওয়ার ঘণ্টা খানেক আগেই অস্ট্রেলিয়া নতুন ঘোষণা দিয়েছে। কিন্তু চলতি বছর যৌথভাবে নারীদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করা তাসমান পাড়ের দেশটি বিডে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফুটবল অস্ট্রেলিয়া আরও জানিয়েছে, ‘আমরা বিশ্বাস করি বয়োজ্যেষ্ঠ নারী দলের প্রতিযোগিতা আয়োজনে দৃঢ় অবস্থানে আছি। ২০২৬ সালে এএফসি ওমেন্স এশিয়ান কাপ আয়োজন করব আমরা। এরপর ২০২৯ সালে বিশ্বসেরা ক্লাবগুলোকে নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করব।’

ট্যাগ: অস্ট্রেলিয়াফিফাবিশ্বকাপ ২০৩৪সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

“কোন যাত্রী নাই, আমাকে না ‘খাইয়া’ থাকতে হবে, বাসার সবাইকেও ‘না খাইয়া’ থাকতে হবে”

পরবর্তী

দিনভর আলোচনা শেষে মিয়ানমার ফিরে গেলেন ৩২ সদস্যের প্রতিনিধি দল

পরবর্তী
মিয়ানমার প্রতিনিধি দল দিনভর আলোচনা শেষে ফেরার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনভর আলোচনা শেষে মিয়ানমার ফিরে গেলেন ৩২ সদস্যের প্রতিনিধি দল

পাকিস্তানের ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শফিক-ফখরের ফিফটি, সহজ জয়ের পথে পাকিস্তান

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT