প্রবাস সংবাদ

অন্তর্বর্তী সরকারের নিকট দ্রুত নির্বাচনের দাবি সৌদি আরব বিএনপির

আবুল মামুনের বক্তৃতা সভা, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্তৃতা সভায় আবুল মামুনসহ অন্যান্য নেতারা উপস্থিত, আলোচনা ও সমর্থন প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের নিকট দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি। দলটি বলছে, আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে চায়। আর এর মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল মান্নান।

শনিবার (৫ এপ্রিল) সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি উদ্যোগে জেদ্দার স্থানীয় কার্যালয়ে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে একমত বিনিময় সভায় এই দাবি জানানো হয়।

আহবায়ক আব্দুল মান্নান বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। জুলাই আন্দোলনের সংহতি জানিয়ে বিশ্বের অন্যান্য দেশের প্রবাসীদের মতো বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপি’র আহবায়ক আহাম্মদ আলী মুকিব এর আহবানে সৌদি প্রবাসীও রেমিট্যান্স শাটডাউন করে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছিল প্রবাসীরা। বর্তমান অন্তবর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন এবং তার প্রতিফলন আগামী নির্বাচনে এমনটাই প্রত্যাশা করছি।

এছাড়া দ্রুততম সময়ে সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান তিনি।

বিষয়:সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…