চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরব-বাংলাদেশের মধ্যে হজ চুক্তি স্বাক্ষর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ন ১১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
সৌদি আরব-বাংলাদেশের মধ্যে হজ চুক্তি স্বাক্ষর

সৌদি আরব-বাংলাদেশের মধ্যে হজ চুক্তি স্বাক্ষর

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ১১ নভেম্বর বিকেলে সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে আগামী বছর বাংলাদেশ থেকে সাড়ে ৭৮ হাজার (৭৮ হাজার ৫০০) হজযাত্রী হজ পালন করতে পারবেন।

হজ চুক্তি স্বাক্ষরের আগে ধর্ম উপদেষ্টা সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কেও সৌদি মন্ত্রীকে অবহিত করেন। এছাড়া মিনায় তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়ানোর বিষয়ে সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান উপদেষ্টা।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এতে সম্মতি দেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ম উপদেষ্টাবাংলাদেশসৌদি আরবহজ চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

নিখোঁজের ৩০ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ

এপ্রিল ৬, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটাম, পাল্টা কড়া অবস্থান ইরানের

এপ্রিল ৬, ২০২৬

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

এপ্রিল ৬, ২০২৬

দুপুরের মধ্যে পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

এপ্রিল ৬, ২০২৬

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT