চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল’ পেলেন সৌদি রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল’ পুরস্কার পেলেন সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলান। তার হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ (২৮ জানুয়ারি) মঙ্গলবার দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপ্তি ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশটিতে কর্মী যাওয়ার ক্ষেত্রে অবদানের জন্য সৌদি রাষ্ট্রদূতকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।

পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, আমি সবসময় মনে রাখব বাংলাদেশের জাতীয় সংগীতের কথা- ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ আমি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে থাকব।

রাষ্ট্রদূত ঈসা ঢাকায় পাঁচ বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সময় নিজেকে বাংলাদেশের একজন বন্ধু হিসেবে প্রমাণ করেছেন। তার ভূমিকার কারণে বিশ্বব্যাপী কোভিড প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী যাওয়া পুরোপুরি বন্ধ হয়নি।

এর বাইরে ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরসহ দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে সফর বিনিময়, বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাওয়া, ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’সহ বিভিন্ন সৌদি উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার ক্ষেত্রে রাষ্ট্রদূত হিসেবে ঈসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এই পাঁচ বছরে শুধু সৌদি আরবেই প্রায় ১৪ লাখ কর্মী গেছেন বাংলাদেশ থেকে। সৌদি ভিসা সহজ হয়েছে। ঈসা ইউসুফ দুহাইলান ২০২০ সালের মার্চে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলানসৌদি রাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ

জুন ২৮, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন!

জুন ২৮, ২০২৬

নীলফামারীতে ক্যাসিনো জুয়াড়ি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৮

জুন ২৮, ২০২৬

সংসদ ভবনে আগত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

জুন ২৮, ২০২৬

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT