চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফারাজ’ এর আগেই ‘শনিবার বিকেল’ মুক্তির ব্যবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

প্রায় চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর অবশেষে দেশে মুক্তির অনুমতি পেতে যাচ্ছে ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’।

শনিবার (২১ জানুয়ারি) সেন্সর বোর্ডের আপিল কমিটির শুনানির পর এমন আশাবাদই ব্যক্ত করলেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানিয়েছেন, ‘আপনাদের মতো আমিও পত্রিকা মারফত জেনেছি, আপিল বোর্ড শনিবার বিকেল ছবিটা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

যদিও সেন্সর বোর্ডের তরফে এখনও ছাড়পত্র মেলেনি কিংবা পাননি আনুষ্ঠানিক কোনো চিঠি। তবে নির্মাতা বলছেন,‘সেন্সর বোর্ড থেকে হয়তো ছোট কিছু অবজারভেশন জানাবেন, যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না।’

জঙ্গি হামলার একই ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে ‘ফারাজ’ নামের একটি ছবি। এটি নির্মাণ করেছেন হংসল মেহতা। ছবিটি ৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে বদ্ধপরিকর ফারুকী। আগেও এ বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এর এই নির্মাতা।

শনিবারে আপিল কমিটির শুনানিরও পরেও ‘ফারাজ’ এর আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকী লিখেছেন,‘আমরা আশা করি উনারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দিবেন, যাতে আগামী শুক্রবার বা তার পরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা ফারাজের সাথে বা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ।’

দীর্ঘদিন ‘শনিবার বিকেল’ আটকে রাখায় প্রতিবাদে সামিল হয়েছিলেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। ছবিটি নিয়ে আশার আলো দেখায় এদিন সবার প্রতি কৃতজ্ঞতাও জানান ফারুকী। ফেসবুকে তিনি লেখেন,‘গত চারবছর ধরে শনিবার বিকেল নিয়ে যখন স্ট্রাগল করতেছিলাম, তখন নিজেরে অদরকারী ভাবার সাথে যে অনুভুতিটা আমাকে গ্রাস করতো সেটা হলো একাকীত্ব। কিন্তু এই কয় মাস শনিবার বিকেলের মুক্তির দাবিতে ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশের কলিগ, আমাদের দর্শক ভাই-বোন, এবং সমাজের সব স্তরের মানুষ যেভাবে কণ্ঠ উঁচু করেছেন, তাতে আমি আর একা বোধ করি নাই। মনে হয়েছে আমি অনেকের সাথে আছি, মাঝে আছি। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ছবিটার মুক্তির জন্য নেপথ্যে যে ভাই-বোনেরা কাজ করেছেন তাদের সবাইকে সালাম। পত্র-পত্রিকা, ফেসবুক পেজ বা গ্রুপ সবার প্রতি কৃতজ্ঞতা।’

Reneta

সিনেমা নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করতেও ভুললেন ফারুকী। বললেন ‘শেষে একটা কথা বলতে চাই, আমার মতো এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যেনো কোনো ফিল্মমেকার না যায়। আমরা বাঁচি আর কয় দিন। কাজের সময় খুব কম। এইভাবে তা অপচয়ের কোনো মানে নাই।’

‘চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে’ –এমন আশঙ্কায় ‘শনিবার বিকেল’ মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড। বোর্ডের এ সিদ্ধান্তের বিপরীতে সেই সময়েই আপিল করে চলচ্চিত্রটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আপিলের পর ছাড়পত্রের বিষয়ে দীর্ঘ দিনেও কোনও সিদ্ধান্ত নেয়নি সেন্সর বোর্ড।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং।

ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহিদ হাসানতিশাপরমব্রতফারাজফারুকীবলিউডমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশনিবারশনিবার বিকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT