চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেল ‘সাঁতাও’, দর্শক বাড়লে হল বাড়বে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

নামী তারকা না থাকায় শুরুতে কোন সিনেমা হল নিতে চাচ্ছিল না ‘সাঁতাও’। পরিবেশকদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো লাভ হচ্ছিল না। তবে থেমে যাননি এর পরিচালক খন্দকার সুমন।

গণঅর্থায়নে নির্মিত এ ছবিটি শেষ পর্যন্ত শুক্রবার দেশের পাঁচ সিনেমা হলে মুক্তি পেয়েছে।

ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, যমুনা ব্লকবাস্টার, রংপুরের শাপলা, চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ‘সাঁতাও’; জানিয়েছেন নির্মাতা খন্দকার সুমন। তিনি বলেন, দর্শক বাড়লে আগামী সপ্তাহে হলের সংখ্যা আরও বাড়তে পারে।

সদ্য শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে পুরষ্কার পায় ‘সাঁতাও’। এমনকি ছবিটি দেখতে উপচে পড়া ভিড় চোখে পড়ে। নির্মাতা খন্দকার সুমন আত্মবিশ্বাসের সুরে জানান, তার ছবিটি দর্শক উপভোগ করবেন।

গল্পে দেখা যায়, কৃষক ফজলু বিয়ের পর বুঝতে পারে নতুন সংসারে স্ত্রী পুতুল একাকিত্ব অনুভব করছে। তার একাকিত্ব দূর করতে ফজলু একটি গাভি কেনে। সংসারে নতুন সঙ্গী পেয়ে পুতুল বাবার বাড়ি ছেড়ে আসার কষ্টগুলো ভুলতে শুরু করে।

নদীর উজানে একের পর এক বাঁধের কারণে ভাটি অঞ্চল শুকিয়ে যাচ্ছে। এমন প্রতিকূল পরিবেশে ফজলুর মতো কৃষকদের কৃষিকাজে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ছবির অন্যতম প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।

Reneta

‘সাঁতাও’ মানে টানা সাত দিন। লাগাতার বৃষ্টি হওয়ার সময়টাকে বোঝাতে দেশের উত্তরাঞ্চলে ‘সাঁতাও’ শব্দটি ব্যবহৃত হয়। সাঁতাওয়ের সময়ে কৃষিনির্ভর সমাজে কেমন প্রভাব ফেলে, খন্দকার সুমন তাঁর ছবিতে সেটা দেখিয়েছেন। রংপুর অঞ্চল ঘিরে গড়ে উঠেছে ছবির গল্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খন্দকার সুমনলিড বিনোদনসাঁতাও
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT