চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের টেস্ট কোচ হচ্ছেন সরফরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সুত্রের বরাতে এই খবর জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ধারণা করা হচ্ছে এই সিরিজ দিয়ে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করবেন সরফরাজ।

গত কয়েক মাস ধরে শূন্য পড়ে আছে পাকিস্তানের টেস্ট প্রধান কোচের পদ। গত বছর অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন আজহার মাহমুদ। পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মেয়াদ শেষ হয় তার।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মে মাসে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান দল। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, দ্বিতীয় টেস্ট ১৬ মে। তার আগে চলতি মার্চে ঢাকায় খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সাবেক উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ ৫৪টি টেস্ট খেলেছেন। ২১টি ফিফটি এবং চারটি সেঞ্চুরিতে করেছেন ৩০৩১। ওয়ানডেতে ১১৭ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ২৩১৫ রান করেন। ১১টি ফিফটি ও দুটি সেঞ্চুরি আছে তার এ সংস্করণে। টি-টুয়েন্টিতে পাকিস্তানের জার্সিতে ৬১ ম্যাচে ৮১৮ রান করেছেন ৩৮ বছর বর্ষী সরফরাজ। তার নেতৃত্বে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট কোচপাকিস্তানপিসিবিবাংলাদেশলিড স্পোর্টসসরফরাজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT