ফুটবল

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

নেইমার ফুটবল জার্সি পরে, মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ফুটবল খেলোয়াড়, সান্তোস ক্লাবের জার্সি পরা, মাঠে অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সান্তোসকে সমর্থনের আহ্বান জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগে ইকুয়েডরের ক্লাব মাকারাকে ২-১ গোলে হারানোর পর সমর্থকদের দলের পাশে থাকার অনুরোধ করেন সান্তোসের এই ফরোয়ার্ড।

ম্যাচে গোল করতে না পারলেও সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। দলের দুটি গোলেই ছিল তার অবদান। দুটিতেই তিনি অ্যাসিস্ট করেন। তবে দুর্দান্ত অবদান রাখার পরও ম্যাচ চলাকালে সমর্থকদের একাংশের সমালোচনার মুখে পড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। প্রথমার্ধে একটি পাস ভুল করার পর গ্যালারির কিছু সমর্থক তাকে দুয়ো দেন।

ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, সমর্থকদের হতাশা তিনি বুঝতে পারেন। তবে দলের প্রতি আরও ইতিবাচক থাকার আহ্বান জানিয়ে নেইমার বলেছেন, ‘আমরা তখন এক গোলে পিছিয়ে ছিলাম। আমি বুঝতে পারি, সমর্থকদের জন্য বিষয়টি কঠিন। কিন্তু আপনি যদি নেতিবাচক মানসিকতা নিয়ে স্টেডিয়ামে আসেন, তাহলে বাড়িতে থাকাই ভালো।’

‘‘ওই সময় আমি এক সমর্থককে বলেছিলাম, ‘আমাদের সমালোচনা করবেন না, সমর্থন করুন।’ তখনও খেলার ৬০ মিনিট বাকি ছিল। দলকে উৎসাহ দিন।’’

মাকারার বিপক্ষে এই জয়ে কোপা সুদামেরিকার শেষ ষোলোর লড়াইয়ে সামান্য সুবিধা পেল সান্তোস। ফিরতি লেগে এক গোলের ব্যবধান ধরে রেখে পরের রাউন্ডে যাওয়ার লক্ষ্য থাকবে ব্রাজিলিয়ান ক্লাবটির।

বিষয়:নেইমার ব্রাজিল সান্তোস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…