ক্রিকেট

‘বিবেচনায়ই ছিলেন না, এখন অবিচ্ছেদ্য অংশ’

ভূবনেশ্বর কুমারকে নিয়ে সঞ্জয় মাঞ্জেকার

ক্রিকেট ম্যাচে ভারতের রোহিত শর্মা ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ক্রিকেটার রোহিত শর্মা ক্রিকেট ম্যাচে ব্যাটিং করছেন, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই মাস পর টি-টুয়েন্টি বিশ্বকাপ। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এশিয়া কাপ। টি-টুয়েন্টি ফরম্যাটে চলতি মাসের শেষে বসবে এশিয়ান সেরার আসরটি। সবমিলিয়ে ক্ষুদ্রতম সংস্করণে তিন মাস ব্যস্ত সময় পার করবে এশিয়ার দলগুলো। দুটি মেজর টুর্নামেন্টকে সামনে রেখে দল গঠনে মনোযোগী হয়েছেন নির্বাচকরা।

তারকায় ভরা ভারতের দল নির্বাচনে সবসময়ই হিমশিম খেতে হয় নির্বাচকদের। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরেও ব্যতিক্রম হচ্ছে না। অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে ভূবনেশ্বর কুমার ও দিনেশ কার্তিক আছেন দুর্দান্ত ফর্মে, যা বিশ্বকাপ দলে তাদের প্রয়োজনীয়তার পারদ উপরে তুলে দিচ্ছে দিনকে দিন।

ভূবনেশ্বরের এমন উন্নতিতে অবাক ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেকার। মাঠের খেলায় ধারাবাহিকতা ধরে রাখায় এমন উন্নতি হয়েছে বলে মনে করেন ৫৭ বর্ষী ধারাভাষ্যকার।

‘১৮ মাস আগে আমরা ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেটকে ভূবনেশ্বরের দেয়ার মতো কিছু নেই আর। কিন্তু এখন দেখুন, কীভাবে সে ঘুরে দাঁড়িয়েছে। এখন সে টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের অবিচ্ছেদ্য অংশ।’

‘কিছুদিন আগে ভূবনেশ্বর বলেছিল, ফর্ম হারিয়ে ফেলার ব্যাপারটা অনেকের সাথেই ঘটে। সেখান থেকে ফিরে আসতে হলে বেশি বেশি করে খেলতে হবে। ভূবনেশ্বর সেটাই করেছে, কোনো বিরতি নেয়নি। এখন দেখুন, ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় কাটাচ্ছে।’

বিষয়:এশিয়া কাপ ২০২২ কার্তিক টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ বিসিসিআই ভুবনেশ্বর সঞ্জয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…