আন্তর্জাতিক

জ্বালানির দাম নিয়ন্ত্রণে কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে: ট্রাম্প

জ্বালানির দাম নিয়ন্ত্রণে কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিছু দেশের ওপর তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১০ মার্চ) সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “কিছু দেশের ওপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞা তুলে নেব।”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “তারপর, হয়তো আর নিষেধাজ্ঞা দিতে হবে না—এতটাই শান্তি থাকবে।”

সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব ভালো একটি ফোনালাপ করেছেন।

তবে কোন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের কিছু বলেননি। যদিও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে ভারত সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল কিনতে পারে।

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬ ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…