কৃষি

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেওয়া হবে ২৩ পদক

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেওয়া হবে ২৩ পদক

দেশব্যাপী আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’। এবারের সপ্তাহব্যাপী এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়।

সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’ প্রদান করবেন।

এতে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এবারের ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ এর প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এবার আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে। এর মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক রয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে।

বিষয়:কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…