চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামসন-দুবের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের সামনে আড়াইশতাধিক রানের চ্যালেঞ্জ ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন ভারতের ব্যাটাররা। সাঞ্জু স্যামসনের ৮৯ রানের ঝড়ো ব্যাটিংয়ের পর ঝড় তোলেন ঈশান কিষাণ ও শিভম দুবে। তাতে ভর করে ইংলিশদের সামনে ২৫৪ রানের হিমালয়সম রানের লক্ষ্য দিয়েছে সূর্যকুমার যাদবের দল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে ভারত। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৫৩ রানের সংগ্রহ গড়ে আয়োজক দলটি।

ভারতের শুরুটা ভালো হয়নি। ২০ রানে ওপেনার অভিষেক শর্মার উইকেট হারায় দলটি। দ্বিতীয় উইকেটে স্যামসন ও ঈশান মিলে যোগ করেন ৯৭ রান। ৯.৩ ওভারে দলীয় ১১৭ রানে ঈশান ফিরলে জুটি ভাঙে। ৪ চার ও ২ ছক্কায় ১৮ বলে ৩৯ রান করেন।

তৃতীয় উইকেটে স্যামসন ও শিভম দুবে মিলে যোগ করেন আরও ৪৩ রান। ১৩.১ ওভারে দলীয় ১৬০ রানে স্যামসন আউট হন। ৮ চার ও ৭ ছক্কায় ৪২ বলে ৮৯ রান করেন ভারত ওপেনার।

১৫.৪ ওভারে ১৯০ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। সূর্যকুমার যাদব আউট হন ৬ বলে ১১ রান করে। ২১২ রানে শিভম দুবে আউট হন। ১ চার ও ৪ ছক্কায় ২৫ বলে ৪৩ রান করেন। ২৩৬ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। তিলক ভার্মা আউট হন ৭ বলে ২১ রান করে। এরপর ২৫১ রানে হার্দিক পান্ডিয়া আউট হন। ৩ চার ও ২ ছক্কায় ১২ বলে ২৭ রান করেন। শেষ অবধি ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫৩ রান।

ইংলিশ বোলারদের হয়ে উইল জ্যাকস ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন। জোফরা আর্চার নেন এক উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪দুবেভারতমুম্বাইলিড স্পোর্টসস্যামসন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT