চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিটাডেল’ সামান্থার হাত ছাড়া হয়নি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

অসুস্থতার কারণে দক্ষিণী অভিনেত্রী সামান্থা নাকি একের পর এক কাজের চুক্তি বাতিল করছেন! এমন গুঞ্জনই শোনা যাচ্ছিলো ক’দিন ধরে। কাজ হাত ছাড়ার তালিকায় রয়েছে তার হলিউড প্রকল্প ‘সিটাডেল’ এর নামও!

ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যমও সামান্থার হলিউড প্রকল্পের শুটিংয়ে থাকতে না পারার কথা জানিয়েছে। তবে এবার জানা গেল সে তথ্য সঠিক নয়। ‘সিটাডেল’ সিরিজে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে সামান্থাকেও।

গত বছর শেষ দিকে ‘সিটাডেল’-এর নির্মাতা অ্যান্টনি এবং জো রুসো ভ্রাতৃদ্বয় জানিয়েছিলেন, এ বার ভারতেও তৈরি হবে ‘সিটাডেল’। নায়ক হবেন বরুণ ধাওয়ান। আর নায়িকা হিসাবে থাকছেন সামান্থা।

তবে শেষ ৩ মাস সামান্থার কোনো খোঁজ ছিলো না। তখনই গুঞ্জন রটে, অসুস্থতার কারণে জনসমক্ষে আসছেন না অভিনেত্রী। শুধু তা-ই নয়, তার পক্ষ থেকেও আসেনি কোন বিবৃতি! তাই সামান্থার ‘সিটাডেল’-এ থাকতে না পারার খবর ছড়িয়ে পড়েছিল খুব দ্রুতই।

সামান্থার শরীর এখন কেমন? অসুস্থতার কারণেই কি হঠাৎ নাম সরিয়ে নিলেন? তা নিয়ে জল্পনাও তুঙ্গে ছিল। শেষমেষ মঙ্গলবার এক সূত্র জানিয়েছে, সামান্থা সিরিজে থাকছেন। শুধু তা-ই নয়, জানুয়ারির মাঝামাঝি থেকে শুটিং শুরু হবে বলে জানা গেছে। পাশাপাশি এই সিরিজের কাজ যথা সময়ে শেষ করবেন সামান্থা।

রুসোরা জানিয়েছিলেন, শুধু ভারত নয়, একে একে বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে ‘সিটাডেল’। সেখানকার জল-হাওয়ায় বেড়ে উঠবে নতুন নতুন গুপ্তচর কাহিনি।

Reneta

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিনী অভিনেত্রীবলিউডভারতরুশোসামান্থা রুথ প্রভূহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT