বিনোদন

হৃতিকের চেহারা পছন্দ নয় সামান্থার!

হৃতিকের সঙ্গে সামান্থার ছবি, দুই তারকার ব্যক্তিগত মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃতিক ও সামান্থার একসঙ্গে তোলা ছবি, যেখানে তারা ব্যক্তিগত মুহূর্তে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষদের তালিকায় প্রথম সারিতেই থাকে বলিউড অভিনেতা হৃতিকের নাম। কিন্তু এই হৃতিকের চেহারাই নাকি দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর পছন্দ নয়!

সম্প্রতি ‘পুস্পা’ তারকা সামান্থার পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা গেছে, হৃতিকের চেহারা খুব একটা পছন্দ নয় তার। শুধু তাই নয়, ২০১০ সালের সেই ভিডিওতে হৃতিককে দশে সাত নম্বর দিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে সামান্থা এটাও বলেছেন যে তার এই মন্তব্যের কারণে হৃতিকের ভক্তরা তাকে মেরেও ফেলতে পারেন।

বলিউডের সামান্থার ভক্তদের সংখ্যা অগণিত। শোনা যাচ্ছে তাকে শিগগির অক্ষয় কুমারের বিপরীতে একটি ছবিতে দেখা যাবে। ছবিটি প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর।

মুক্তির অপেক্ষায় আছে সামান্থার ওয়েব সিরিজে ‘সিটাডেল’। এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে তাকে। এই সিরিজের মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে হাতেখড়ি হবে বরুণের।

বিষয়:সামান্থা রুথ প্রভু হৃতিক রোশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…