বিনোদন

দর্শক হৃদয়ে এখনও স্বপ্নের নায়ক

প্রখ্যাত নায়ক এর কালো-সাদা ছবি, স্মৃতির জন্য অম্লান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত নায়ক এর কালো-সাদা ছবি, যা তার স্মৃতি ও দর্শকদের হৃদয়ে অম্লান।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেঁচে থাকলে সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ’র বয়স হতো ৫১ বছর। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে তার জন্ম।

সালমান শাহর মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। মাত্র ২৫ বছরের জীবন ছিলো তার, তার সিনেমায় ক্যারিয়ার ছিলো চার বছরের মতো। অথচ এখনও কী বিস্তৃত প্রভাব তার। মৃত্যুর এতবছর পরেও তার তারকাখ্যাতি সমুজ্জ্বল।

সালমান শাহ-পরবর্তী সময়ে যারা চলচ্চিত্রে নায়ক হওয়ার জন্য এসেছেন তারা প্রত্যেকেই বলেছেন, বলছেন এখনও- সালমান শাহ-ই ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস। অনেকের কাছে তিনি ছিলেন স্বপ্নের নায়ক। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি ২৭টি ছবি করেন!

সব শ্রেণির দর্শক-সমালোচকদের মন জয় করে তারকা হওয়ার জন্য সময়টা যথেষ্ট নয়। প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সালমান।

অনেকে মনে করেন, অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্যুতি ছড়াতে পেরেছিলেন সালমান, কেটে গেছেন দাগ। যে দাগ তার প্রস্থানের টানা এতো বছর পরেও সমুজ্জ্বল। তার অনুপস্থিতি আর অকাল প্রস্থান আজও পোড়াচ্ছে অগুনতি বাঙালির মন।

তাকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। টেলিভিশনেও তার অভিনীত বেশ কিছু নাটক জনপ্রিয়তা পায়।

বিষয়:অভিনয় টেলিভিশন নাটক সালমান শাহ সালমান শাহ্‌ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…