বিনোদন

এক ফ্রেমে সালমান খান ও ক্রিস্টিয়ানো রোনালদো!

সালমান খান ও ক্রিস্টিয়ানো রোনালদো এক ফ্রেমে, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান খান ও ক্রিস্টিয়ানো রোনালদো একসঙ্গে, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি সৌদি আরবের রিয়াদ গিয়েছিলেন সালমান। এক বক্সিং ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তোলা একটি ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আর ভাইরাল হওয়ার পেছনের কারণ হলো, এই ছবিতে সালমানের সঙ্গে দেখা গেছে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও।

টাইসন ফিউরি ও ফ্র্যান্সিস এনগানুর বক্সিং ম্যাচে তোলা ভাইরাল ছবিতে সালমানের ঠিক পাশেই বসে থাকতে দেখা গেছে রোনালদোর প্রেমিকা স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজকে। তার পাশেই রোনালদো। ভিভিআইপি সিটে বসে তারা বক্সিং উপভোগ করছিলেন।

দুই জগতের দুই তারকাকে এক ফ্রেমে দেখে ভক্তরা দারুণ খুশি। এক ভক্ত লিখেছেন, ‘সেরা খেলোয়াড় ও সেরা অভিনেতা।’

রবিবার সকালেই সালমান মুম্বাই ফিরেছেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন বিগ বসের নতুন সিজন নিয়ে।

১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার থ্রি।’ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে। খল চরিত্রে আছেন ইমরান হাশমি।

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…