বিনোদন

শাহরুখের ‘জওয়ান’ লুক দেখে যা বললেন সালমান

শাহরুখের 'জওয়ান' লুক দেখে সালমানের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে দেখা যাচ্ছে, একজন পুরুষ তারকা তার নতুন সিনেমার লুক দেখছেন, অন্যদিকে সালমান খান তার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাটলির ‘জওয়ান’ এর দেড় মিনিটের টিজারে শাহরুখের লুক দেখে চমকে গেছে পুরো পৃথিবী। শাহরুখকে দেখা গেছে পুরো ভিন্ন এক অবতারে। এই আলোচিত লুক দেখে দারুণ এক মন্তব্য করেছেন সালমান।

ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করেছেন সালমান। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘আমার জওয়ান ভাই প্রস্তুত আছেন।’

শাহরুখ-সালমানের বন্ধুত্ব সম্পর্কে সবার জানা। গত বছর শাহরুখের ছেলে আরিয়ান মাদক মামলায় জড়ানোর পর ছায়ার মতো শাহরুখের পাশে ছিলেন সালমান। সেই সময় থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে।

আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের চারটি ছবি। যার ভেতর তিনটি ছবিতে শাহরুখকে দেখা যাবে প্রধান চরিত্রে অভিনয় করতে। যেগুলো হলো ‘পাঠান’, ‘ডানকি’ এবং ‘জওয়ান’। এছাড়াও শাহরুখকে দেখা যাবে ‘টাইগার’ সিরিজের ছবিতে।

বিষয়:অ্যাটলি শাহরুখ খান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…