চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানকে ‘বুড়ো’ বলে কটাক্ষ, সুপারস্টারের মোক্ষম জবাব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৫
বিনোদন
A A
সালমান খানকে 'বুড়ো' বলে কটাক্ষ, তার জবাবে সুপারস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যই মুক্তি পেয়েছে সালমান খানের আসন্ন সিনেমা ‘সিকান্দার’র ট্রেলার। যে ছবিতে ২৮ বছরের রাশমিকা মান্দান্নার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ৫৯ বছর বয়সী সালমান। যদিও নেটিজেনদের এক দল নতুন জুটির রসায়ন ট্রেলারে পছন্দ করেছে। তবে আরেক দল প্রশ্ন তুলেছে নায়ক নায়িকার এই বয়সের ব্যবধান নিয়ে।

অনেকেই ‘বুড়ো সালমান’ বলেও ট্রোল করতে ছাড়েননি। তবে এবার সেই সমালোচকদেরই পাল্টা আক্রমণ করলেন সুপারস্টার। ঠিক কী বলেছেন তিনি? কী ঘটেছে?

রবিবার (২৩ মার্চ) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মঞ্চে যখন ‘সিকান্দার’র পরিচালক, প্রযোজক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা দাঁড়িয়ে, তখন তাদের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে ছিলেন সালমান। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন রাশমিকা।

প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই এক সাংবাদিক সালমানকে তার ও রাশমিকার বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন করে বসেন। জবাবে মজার সুরে সালমান বলেন, ‘যখন আমার সঙ্গে এই বয়সের পার্থক্য নিয়ে নায়িকার নিজের কোন সমস্যা হচ্ছে না, তখন আপনার কেন এত সমস্যা হচ্ছে বলুন তো?’

এরপর অভিনেতা যোগ করেন, ‘আর একটা কথা আছে, রাশমিকা বিয়ে করবে, তার সন্তান হবে…সেই মেয়ের বিপরীতেও আমি পর্দায় অভিনয় করব। আমি নিশ্চিত মেয়ের মা-এর অনুমতি পেয়ে যাব।’ সালমানের কথা শেষ হতেই সবাই হাসিতে ফেটে পড়েন। সাংবাদিকও লজ্জায় হাসতে থাকেন।

সালমান ও রাশমিকা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশী এবং প্রতীক বাবর। অঞ্জিনী ধাওয়ান (বরুণ ধাওয়ানের ভাগ্নি) রয়েছেন ছবিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কটক্ষট্রোলবয়সরাশমিকা মান্দানাসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT