চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতজুড়ে ছড়িয়ে যাচ্ছে আন্দোলন, সালমান-আলিয়ারা যা বললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৬
বিনোদন
A A

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও শিক্ষার্থীদের চলমান আন্দোলন দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং এ ঘটনায় ২০ শিক্ষার্থীর আত্মহত্যার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন দিল্লির গণ্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে একের পর এক মুখ খুলছেন বলিউড তারকারা। সালমান খান, আলিয়া ভাট, আর মাধবন ও নেহা কক্করসহ জনপ্রিয় অনেক তারকা সামাজিক মাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

সালমান খান লিখেছেন, এটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি আন্দোলন। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি সহিংস হয়ে ওঠায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর একটি সমস্যা। তবে দেশের শিক্ষার্থীরা উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে যেভাবে একজোট হয়েছে এবং অভিভাবকেরাও তাদের পাশে দাঁড়িয়েছেন, তা আশাব্যঞ্জক।

তিনি আরও লেখেন, শিক্ষার্থীদের এই অবস্থানকে তিনি আন্তরিকভাবে সম্মান করেন। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষাই একদিন আরও শিক্ষিত ও উন্নত ভারত গড়ে তুলবে। শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরায় শিক্ষার্থীদের সাহস ও দৃঢ়তারও প্রশংসা করেন এই অভিনেতা।

আলিয়া ভাটও শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, গত কয়েকদিনের ঘটনাগুলো তার হৃদয় ভেঙে দিয়েছে, আবার একই সঙ্গে নতুন আশাও জাগিয়েছে। তার ভাষায়, প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও একটি ন্যায়সঙ্গত ভবিষ্যতের পথ তৈরি করছে।

শিক্ষার্থীদের সাহসের প্রশংসা করে আলিয়া আরও বলেন, তাদের দৃঢ়তা সমাজের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে, যারা আগামী দিনের ভারত গড়বে, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি?

Reneta

অভিনেতা আর মাধবন শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে লেখেন, একটি ন্যায়ভিত্তিক ও মেধানির্ভর শিক্ষা ব্যবস্থা পাওয়া প্রতিটি শিক্ষার্থীর অধিকার। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা শুধু পরীক্ষার বিশ্বাসযোগ্যতাই নষ্ট করে না, বরং অসংখ্য তরুণ-তরুণী ও তাদের পরিবারের স্বপ্নকে ভেঙে দেয়। ভারতের মতো দেশে, যেখানে শিক্ষাই দারিদ্র্য থেকে মুক্তির সবচেয়ে বড় হাতিয়ার, সেখানে এমন অনিয়ম অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

গায়িকা নেহা কক্করও সামাজিক মাধ্যমে ‘জাস্টিস ফর স্টুডেন্টস’ লেখা একটি পোস্ট শেয়ার করে লেখেন, কঠিন সময় পার করা প্রতিটি শিক্ষার্থীর পাশে তিনি আছেন। তিনি শিক্ষার্থীদের শক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, তাদের স্বপ্নের মূল্য অনেক এবং সেই স্বপ্ন রক্ষার লড়াইয়ে তিনি তাদের সমর্থন করেন।

শিক্ষার্থীদের আন্দোলনে ইতোমধ্যেই বলিউডের আরও কয়েকজন তারকা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। ফলে আন্দোলন ঘিরে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও আলোচনার মাত্রা ক্রমেই বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর মাধবনআলিয়া ভাটককরোচ জনতা পার্টিনেহা কক্করসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT