বিনোদন

ঈদ নিয়ে বরাবরই সালমানের থাকে আলাদা পরিকল্পনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে জনগণকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে জনগণকে শুভেচ্ছা জানাচ্ছেন, তার পাশে দুই শিশু।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। যার ব্যতিক্রম হয় না তারকারদেরও মধ্যেও। সাধারণ আট দশজন মানুষের মতোই আয়োজন করে ঈদ উৎসব পালন করেন তারকারা।

এক্ষেত্রে বলিউডের তারকাদের নামও উল্ল্যেখযোগ্য। আর ঈদে বলিউডের নাম আসা মানেই বলিউডের ‘খান’দের নাম আসা। এই ‘খান’ বলতেই বহির্বিশ্বে আমির, সালমান কিংবা শাহরুখের নামেই যেন সবাই বলিউডকে চেনেন। প্রতিবছরই ‘খান ভক্তরা’ জানতে উৎসুক থাকে তাদের প্রিয় তারকারা ঈদে কী করছেন।

চলুন জেনে নেওয়া যাক এবছর ঈদে বলিউড তারকারা কে কী করছেন

 

সালমান খান
ঈদ মানেই সালমান খানের সিনেমা। আর তাই ঈদে সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ যেন একটু বেশি থাকে। সালমানও যেন তার ভক্তদের কোন ভাবেই নিরাশ করতে চান না। তাইতো এবারের ঈদেও আসছে সালমানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’।

তবে শুধু সিনেমা উপহার দিয়ে নয়, টুইটারে ভক্তদের উদ্দেশে টুইট বার্তা দিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেন সাল্লু। এতসবের বাইরেও ঈদ নিয়ে থাকে তার কিছু পরিকল্পনা। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্ব একটু বেশি নজরদারিতে রাখেন এ তারকা। মা-বাবা, ভাইদের নিয়েই থাকে পরিকল্পনার প্রধান অংশ।

তাই ঈদের দিন সকালটা বাবা আর ভাইদের নিয়ে নামাজ পড়েন তিনি। বাকিটা সময় পরিবারের সদস্যদের সঙ্গেই কাটান বলিউডের এ তারকা। এছাড়াও পরিবারের বাইরেও কাছের বন্ধুদের নিমন্ত্রণ করেন সালমান। এদিন বলিউডের অনেক তারকাই নিমন্ত্রিত থাকেন সালমানের বাড়িতে।

বিষয়:খানদের ঈদ সালমান খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…