চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে কেক কেটে সালমানের জন্মদিন উদযাপন শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

জীবনের ৫৭টি বসন্ত উপভোগ করে ৫৮ বছরে পা দিলেন বলিউডের তুমুল জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খান। আর জন্মদিনের প্রথম প্রহর থেকে বিশেষ এই দিনটি উদযাপনে মেতেছেন সালমান সহ তার ভক্ত-অনুরাগীরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতেই পরিবারের সঙ্গে কেক কেটে নিজের জন্মদিনের সূচনা করেন বলিউড ভাইজান। যেখানে বাড়তি চমক হিসেবে হাজির ছিলেন ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেতা ববি দেওলও।

জানা গেছে, দিল্লিতে অবস্থান করছিলেন সালমান। তবে জন্মদিনের ঠিক শুরুতেই মুম্বাই ফিরেছেন তিনি। আর শহরে ফিরেই পরিবারের সঙ্গেই সময় কাটালেন ভাইজান। দিল্লি থেকে এদিন তিনি মুম্বাই ফিরে আসেন। মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় তাকে। কালো শার্ট এবং জিন্স পরে এদিন তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। পাপারাজ্জিদের উদ্দেশে হাত নাড়েন, পোজ দিয়ে ছবিও তোলেন তিনি। তারপর মিডনাইট বার্থডে সেলিব্রেশনের জন্য বোনের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

মূলত সালমান খান ও তার ভাগ্নি অর্থাৎ অর্পিতা খানের মেয়ে আয়াতের জন্মদিন একই দিনে। তাই তারা দুজন মিলে এদিন পরিবারের উপস্থিতিতে একসঙ্গে কেক কাটেন। বাবা আয়ুশ এবং মা অর্পিতার সঙ্গে প্রথমে কেক কাটে ছোট্ট আয়াত। এসময় তার জন্য জন্মদিনের গানও শোনান সালমান খান।

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন সালমান খান। চিত্রনাট্যকার সেলিম খান এবং তার প্রথম স্ত্রী সুশীলা চরকের বড় আদরের সন্তান তিনি। জন্মের সময় তার নাম আবদুল রশিদ সেলিম সালমান খান রাখা হলেও পরবর্তীতে সালমান খান নামেই পরিচিতি পান তিনি।

সংস্কৃতির আবহে বেড়ে উঠা সালমান ছোটবেলা থেকেই অভিনয়জগৎকে পছন্দ করতেন। সে ভালোবাসা থেকেই মাত্র ২৩ বছর বয়সে ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ চলচ্চিত্রে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে বলিউড জগতে পা রাখেন জনপ্রিয় এ অভিনেতা।

Reneta

তবে নায়ক হিসেবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ম্যায়নে পিয়ার কিয়া’। সিনেমাটিতে অসাধারণ অভিনয় করেন সালমান। এ ছবি দিয়েই শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন তিনি। বক্স অফিস কাঁপানো সে ছবির পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমাতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৮ তম জন্মদিনজন্মদিনসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT