চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের প্রথম বিজ্ঞাপনের নায়িকা ছিলেন টাইগার শ্রফের মা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

সালমানের বয়স তখন মাত্র ১৬। সেই বয়সেই বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। প্রথম সিনেমার আগেই বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করেছিলেন তিনি। প্রথম বিজ্ঞাপনে তার বিপরীতে কাজ করেছিলেন টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ।

১৯৮৩ সালের সেই কোমল পানীয়ের বিজ্ঞাপনে সালমান-আয়েশার সঙ্গে আরও ছিলেন সিরাজ মার্চেন্ট, সুনীল নিশ্চল, বণীশা ভ্যাজ এবং আরতি গুপ্তাও।

বিজ্ঞাপনটি শেয়ার করেছেন টাইগারের মা। লিখেছেন, ‘যখন জীবনটা খুব সাধারণ এবং আনন্দে ভরপুর ছিল। খুঁজে দেখুন তো কে কোনজন?’

আয়েশা শ্রফের পোস্ট করা ৩৯ বছর আগের এই ভিডিও দেখে নেটিজেনরাও আপ্লুত। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কমেন্ট বক্সে ভরেছে প্রশংসায়।

বিজ্ঞাপনে কারো মুখে কোনো সংলাপ ছিল না। স্ক্রিনে দেখানোও হয়েছে খুব অল্প। প্রমোদ তরীতে ভেসে চলেছেন সকলে। হাতে কোমল পানীয়ের বোতল নিয়ে চলছে গান-নাচ। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে বিজ্ঞাপনের জিঙ্গল।

সালমানকে দেখা যাবে ‘টাইগার থ্রি’ ছবিতে। এই ছবিতে আবারও ফিরছে সালমান-ক্যাটরিনা জুটি। পাশাপাশি সম্প্রতি নিজের আরও এক ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রথম ঝলক সামনে এনেছেন অভিনেতা। শিগগির বিগ বসের নতুন সিজন নিয়েও ছোটপর্দায় ফিরবেন সালমান।

 

View this post on Instagram

 

A post shared by Ayesha Shroff (@ayeshashroff)

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়েশা শ্রফটাইগার শ্রফসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নোলানের ‘দ্য ওডিসি’ এখন বিলিয়ন ডলারের সিনেমা!

আগস্ট ৮, ২০২৬

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT