অপরাধ

ডিবি হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক

সালমান এফ রহমান ও আনিসুল হক ডিবি হেফাজতে থাকাকালীন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবি হেফাজতে থাকা সালমান এফ রহমান ও আনিসুল হক এর ছবি, যেখানে তারা পুলিশের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হওয়ার পর এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন।

গতকাল রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ডিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আজ তাদের আদালতে তোলা হবে। তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে। তবে ঠিক কখন তাদের আদালতে তোলা হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত করেননি।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছিলেন, আমরা বিভিন্ন থানা ও বন্দরে যে মেসেজ দিয়েছিলাম, সেই মেসেজের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।

বিষয়:আনিসুল হক ডিবি হেফাজত সালমান এফ রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…