বিনোদন

কণ্ঠশিল্পী সালমার দ্বিতীয় সংসারও টিকলো না

চ্যানেল আই অনলাইন কণ্ঠশিল্পী সালমার ছবি, লাল পোশাক ও হলুদ চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কণ্ঠশিল্পী সালমা লাল পোশাক পরা, গাছে ঘেরা পেছনে, সেলফি তোলার সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লোকসংগীতের জনপ্রিয় শিল্পী সালমার দ্বিতীয় সংসারও টিকলো না। আইনজীবী সানাউল্লাহ নূর সাগর তিনি ২০১৮ সালে বিয়ে করেছিলেন।  বিয়ের সাত বছরের মাথায় জানা যায়, গত ২৯ নভেম্বর সালমার সঙ্গে তার দ্বিতীয় স্বামী সানাউল্লাহ নূর সাগরের ডিভোর্স হয়ে গেছে।

অনেকদিন ধরে গুঞ্জন ছিল, সালমার সংসারে ফাটল ধরেছে। বিষয়টি সানাউল্লাহর নূর সাগর নিজেই প্রকাশ্যে এনেছেন। তিনি তার সোশ্যাল মিডিয়াতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বলেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে।

‘একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম। আশা করছি, এই বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।

ডিভোর্সের বিষয়ে সালমা বলেন, হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না। এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।

‘ক্লোজআপ ওয়ান–তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী সালমা। এরপর থেকে নিয়মিতই গানের সঙ্গে আছেন। তার গাওয়া একাধিক জনপ্রিয় গান রয়েছে।

এর আগে দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল সালমার। ২০২৬ সালে সেই সংসারে বিচ্ছেদ হয়েছিল।

বিষয়:কণ্ঠশিল্পী সালমা ডিভোর্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…