চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০০ শিশুর পাশে সংগীতশিল্পী সালমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

মানবিকতা ও মূল্যবোধ জায়গা থেকে গানের মানুষ সালমা কোমলমতি শিশুদের পাশে দাঁড়ালেন। সোমবার (২৮ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বড়দাস পাড়া এলাকার প্রাথমিক স্কুলে তিন শতাধিক শিশুকে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী দিলেন এই লালনকন্যা।

চ্যানেল আই অনলাইনকে সালমা জানান, দীর্ঘদিন যাবত তিনি সমাজের কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাচ্ছিলেন। কিন্তু কীভাবে শুরু করবেন বুঝতে পারছিলেন না। এমনকি কারো সহযোগিতাও পাচ্ছিলেন না!

সালমা বলেন: আমার স্বামী আইনজীবি সানাউল্লাহ নূর সাগরের সহযোগিতায় আল্লাহর নামে শুরু করলাম।মানবিক উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। তাই জীবনের বাকিটা সময় আমি ও আমার স্বামী মিলে শিক্ষা নিয়ে কাজ করে যাবো। আমাদের মতো ক্ষুদ্র মানুষের প্রচেষ্টা যদি সামান্য হলেও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে সেটাই হবে পরম পাওয়া। 

সালমা বলেন, সোমবার সকাল থেকে হালুয়াঘাটের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শিক্ষা উপকরণ খাতা কলম, খেলার সরঞ্জামাদি বিতরণসহ দুপুরের খাবার পরিবেশন করেছি। সেখানে আমি দুটো গানও গেয়েছি। স্কুল কর্তৃপক্ষসহ স্থানীয় অনেকেই আমাদের সঙ্গে ছিলেন।

Reneta

তিনি বলেন, ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’ নামে একটি এনজিও খুলেছি। সেখান থেকে এসব সামগ্রী দিয়েছি। আমার ছোট মেয়ের নাম সাফিয়া। তার নামে এটা খুলেছি। এই এনজিও’এর চেয়ারম্যান আমি, মহাসচিব আমার স্বামী। আগামীতে কুষ্টিয়াতে শিশুদের পাশে দাঁড়াবো। এরপর সারাদেশে আমাদের কার্যক্রম চলবে। 

সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানিয়েছে বলেন, তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন পিছিয়ে পড়া জনপদের মানুষদের উন্নয়নে। সুন্দর দেশটা আরও সুন্দর হোক, সকলের সুশিক্ষা নিশ্চিত হোক। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পী সালমালালনকন্যালিড বিনোদনসংগীতশিল্পীসালমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাক দিয়ে বাদ্যযন্ত্র বাজানো সোহমের সফলতার গল্প

পরবর্তী

জামাই আদরে ঋণখেলাপিরা!

পরবর্তী
ঋণখেলাপি-জামাই আদর

জামাই আদরে ঋণখেলাপিরা!

অস্কারের দৌড়ে এবার আলোচনায় যারা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT