অপরাধ

বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী গ্রেপ্তার

সালাম মুর্শেদীকে নিরাপত্তা বাহিনী পাহারা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাম মুর্শেদীকে নিরাপত্তা বাহিনী দ্বারা পাহারা দেওয়া হচ্ছে, তিনি একটি আলাদা পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাতীয় দলের সাবেক ফুটবলারকে গ্রেপ্তার করা হয়।

২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস নিশ্চিত করেছেন।

পেশায় ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদী বিজিএমইএর সভাপতি ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে খুলনা-৪ আসনে আওয়ামী লীগের হয়ে উপনির্বাচনে জিতে প্রথমবার সংসদ সদস্য হন। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। ২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদে ছিলেন আব্দুস সালাম মুর্শেদী। বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন।

বিষয়:আওয়ামী লীগ গ্রেপ্তার বাফুফে র‌্যাব সালাম মুর্শেদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…