চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ হিসেবে ১০০০ ম্যাচ ছুঁয়ে শিরোপা চ্যালেঞ্জ নিলেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
Manchester City ফুটবল খেলোয়াড়ের সাথে কোচের আনন্দময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচ হিসেবে ডাগআউটে পেপ গার্দিওলার ১০০০তম ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের খেলাটি। গ্যালারিতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা, স্পেন থেকে এসেছিলেন কিংবদন্তি কোচের বন্ধুরাও। ইতিহাদে লিভারপুলকে ৩-০তে হারিয়ে মাইলফলকের ম্যাচ স্মরণীয়ও করে রেখেছেন গার্দিওলা। সঙ্গে শিরোপা জয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন স্প্যানিয়ার্ড কোচ।

আর্লিং হালান্ড, নিকো গঞ্জালেস ও জেরেমি ডকুর গোলে দারুণ জয়ে শীর্ষ দল আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে চারে নামিয়েছে ম্যানসিটি। গত মৌসুমের হতাশা ভুলে আবারও শিরোপা জয়ের পথে ছুটছে দলটি। দলের এই পারফরম্যান্সে প্রিমিয়ার লিগ শিরোপার জন্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত গার্দিওলা।

৫৪ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘মনে করি (ম্যাচ শুরুর আগে) লিভারপুল ও আমরা বলছিলাম, বাহ আর্সেনাল অবশেষে পয়েন্ট হারাল এবং দুটি গোল খেল। কিন্তু শেষপর্যন্ত আমাদের নিজেদের কাজটা করতে হবে।’

‘খেলোয়াড়দের বলেছিলাম, গত ম্যাচে আর্সেনাল জেতেনি বলে নয়, আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে যে, ইংল্যান্ডের চ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা খেলতে পারি এবং তাদেরকে দেখাব যে এই মৌসুমে তাদের সঙ্গে আমরা শিরোপার দৌড়ে থাকতে প্রস্তুত। আমরা এটা প্রমাণ করলাম।’

কোচ হিসেবে গার্দিওলার এক হাজারতম ম্যাচে জয় তোলায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি। স্প্যানিয়ার্ড কোচ বলেছেন, ‘এখানে আমার সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের বিপক্ষে একটি অবিশ্বাস্য উপহার আমাকে দেয়ায় খেলোয়াড় ও স্টাফদের ধন্যবাদ জানাই। তাদের বিপক্ষে সুন্দর খেলা ছিল এবং ভার্জিল (ফন ডাইক), (অ্যান্ডি) রবার্টসন, মোহাম্মেদ সালাহকে লড়াইয়ে দেখতে পাওয়া দারুণ ব্যাপার। এখানে আমার সন্তানদের সঙ্গে এই রাত ছিল বিশেষ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএলগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬

ঢেঁড়স চাষ করে লাভবান হচ্ছেন মেহেরপুরের চাষীরা

জুলাই ২৭, ২০২৬

আর্জেন্টিনার সহকারী কোচ ‘মিথ্যা’ বলছেন, দাবি করে ক্ষমা প্রত্যাখ্যান ওলমোর

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

আমার বন্ধু মহা যাদু জানে- বলা কি খুব সহজ? 

জুলাই ২৭, ২০২৬

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT