জনপদ

সাজেকে চাঁদের গাড়ি উল্টে আহত ১০

সাজেকে চাঁদের গাড়ি উল্টে আহত ১০, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেকে চাঁদের গাড়ি উল্টে আহত ১০ জনের মধ্যে কিছুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি (জিপ) উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাজেকের হাউস পাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাজেক থানার অফিসার ইনচার্জ কনক সরকার।

সাজেক থানার অফিসার ইনচার্জ কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকরা। হঠাৎ গাড়িটি উল্টে সড়কের পাশে পাহাড়ে খাদে পড়ে যায়।

পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা।

বিষয়:আহত ১০ উল্টে চাঁদের গাড়ি রাঙ্গামাটি সাজেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…