চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ন্ত্রণে সাজেকের আগুন, পুড়ে ছাই ১৪০ রিসোর্ট-কটেজ-দোকান-বসতঘর

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৯:১৩ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
সাজেকের আগুনে পুড়ে গেছে রিসোর্ট, দোকান ও বসতঘর, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় জনগণ। তবে এই অগ্নিকাণ্ডে প্রায় ১৪০টি রিসোর্ট, কটেজ ও দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে । 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইদ্র জিৎ চাকমা। তিনি জানান, মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে এরই মধ্যে সাজেক অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ অন্তত ১৪০টি রিসোর্ট ও কটেজ এবং দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সাজেকের আগুন নিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সাজেকে ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিটসহ মাটিরাঙা স্টেশনের দুটি, লংগদু স্টেশনের দুটি, পানছড়ি ফায়ার স্টেশনের দুটি, খাগড়াছড়ি সদরের দুটি, রামগড় থেকে একটি এবং লক্ষ্মীছড়ি ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় জনসাধারণের সহায়তায় সাড়ে ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

Banglabid

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, সাজেক পর্যটন কেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ১৪০টির মতো রিসোর্ট, কটেজ, দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কটেজদোকানরিসোর্টসাজেকসাজেকে অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬

হকির অ্যাডহক কমিটির প্রথম সভা, তিন মাসে নির্বাচনের নির্দেশনা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT