চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ দিনেই ‘কবীর সিং’-কে ছাড়িয়ে গেল ‘সাইয়ারা’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৫
বিনোদন
A A
সাইয়ারা সিনেমার দুই চরিত্রের রোমান্টিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে এক নতুন ইতিহাস লিখছে মোহিত সুরি পরিচালিত ও যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’। নতুন জুটির ছবি হওয়া সত্ত্বেও মুক্তির মাত্র ১০ দিনের মাথায় সিনেমাটি ছাড়িয়ে গেছে শহীদ কাপুর-কিয়ারা আডবানির সুপারহিট ছবি ‘কবীর সিং’-এর আজীবন বিশ্বব্যাপী আয়!

শুধু অভিষেক জুটির ক্ষেত্রে নয়, গোটা বলিউডের প্রেক্ষাপটে এমন ঘটনা নজিরবিহীন বলেছেন ট্রেড অ্যানালিস্টরা।

প্রথম সপ্তাহেই দারুণ সাড়া ফেলার পর ‘সাইয়ারা’ দ্বিতীয় সপ্তাহের তিন দিনেই আয় করে ৭৫.১৮ কোটি রুপি (নেট কালেকশন), যা অনেক বড় বাজেটের ছবিকেও পেছনে ফেলেছে।

Banglabid

সিনেমাটির এখন পর্যন্ত মোট আয় ভারতীয় গ্রস আয় ২৯৫ কোটি রুপি এবং ওভারসিজ গ্রস আয় ৭৭ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘সাইয়ারা’র আয় দাঁড়ায় ৩৭২ কোটি রুপি! অন্যদিকে ‘কবীর সিং’-এর বিশ্বব্যাপী আজীবন আয় ছিল ৩৬৮.৩২ কোটি রুপি! অর্থাৎ মাত্র ১০ দিনেই ‘সাইয়ারা’ সেই রেকর্ড পেরিয়ে গেছে।

আহান পাণ্ডে ও অনীত পাড্ডার মতো একেবারে নতুন মুখ নিয়ে এমন সাফল্য অর্জন করাটা বলিউডের ইতিহাসেই বিরল! ছবিটি এখন বলিউডের সর্বকালের সবচেয়ে সফল রোমান্টিক ডেবিউ ছবি হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, ‘সাইয়ারা’ একদিকে যেমন মাল্টিপ্লেক্স দর্শকদের মন জয় করেছে, অন্যদিকে তেমনি সিংগেল স্ক্রিনে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমার গান, আবেগঘন গল্প, এবং আহান-অনীতের রসায়ন নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়ায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

Reneta

১ আগস্ট পর্যন্ত ‘সাইয়ারা’র সামনে তেমন কোনো বড় প্রতিদ্বন্দ্বী নেই। এরপর মুক্তি পাবে ‘ধড়ক ২’ ও ‘সন অব সারদার ২’। তবে বিশ্লেষকদের ধারণা, এর মধ্যেই ‘সাইয়ারা’ পৌঁছে যেতে পারে ৪০০ কোটির ঘরে, এমনকি ৫০০ কোটিও হতে পারে! বাকিটা সময়েই বলে দিবে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়ারা আদভানিবক্স অফিসবলিউডশহীদ কাপুরসাইয়ারাসিনেমাহিন্দি সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকিটের দাম ৩৭ হাজার, তবুও নিউইয়র্কে অপূর্বের কনসার্ট হাউজফুল!

আগস্ট ৯, ২০২৬

ঐতিহাসিক মহাস্থানগড় এলাকার সীমানায় নির্মাণ কাজে কেন স্থিতাবস্থা?

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT